Iran-US | ইরানের হামলায় মৃত্যু দুই মার্কিন সার্ভিস মেম্বারের, প্রতিশোধ নিতে আরও ভয়ঙ্কর প্ল্যান ট্রাম্পের?

Monday, July 20 2026, 9:05 am
Iran-US | ইরানের হামলায় মৃত্যু দুই মার্কিন সার্ভিস মেম্বারের, প্রতিশোধ নিতে আরও ভয়ঙ্কর প্ল্যান ট্রাম্পের?
highlightKey Highlights

শুক্রবার জর্ডনে ইরান লাগাতার ব্যালেস্টিক মিসাইল ও ড্রোন বর্ষণ করে।


ফের শুরু হয়েছে ইরান ও আমেরিকার যুদ্ধ। এখন আমেরিকার বন্ধু দেশগুলিতেও হামলা করছে ইরান। শুক্রবার জর্ডনে ইরান লাগাতার ব্যালেস্টিক মিসাইল ও ড্রোন বর্ষণ করে। সেই হামলায় প্রাণ হারিয়েছেন দুই মার্কিন সার্ভিস মেম্বার। নিখোঁজ একজন। এই হামলার পরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কিছু ভয়ানক পদক্ষেপ নেবেন বলে আশঙ্কা তৈরী হয়েছে। জানা গিয়েছে, এই হামলার বদলা নিতে রবিবার ভোরবেলা থেকে ইরানের উপরে নতুন করে হামলা শুরু করেছে আমেরিকা। ইরানের সিরিক বন্দরের কাছে বিকট শব্দে বিস্ফোরণ শোনা গিয়েছে। আরও বেশ কয়েক জায়গায় হামলা হয়েছে বলে খবর। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশেই এই হামলা হয়েছে। এদিকে, ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেই নতুন করে সতর্ক করেছেন আমেরিকাকে। তিনি হুমকির সুরে বলেছেন, যদি আমেরিকা ইরানের উপরে হামলা চালিয়ে যায়, তাহলে 'তাদের এমন শিক্ষা দেবে যা কখনও ভুলতে পারবে না।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File