Canada | কানাডায় ওয়ালমার্টের বাইরে গুলিতে নিহত দুই ভারতীয় বংশোদ্ভূত! নেপথ্যে গ্যাং ওয়ার?

Saturday, November 21 2026, 2:26 pm
Canada | কানাডায় ওয়ালমার্টের বাইরে গুলিতে নিহত দুই ভারতীয় বংশোদ্ভূত! নেপথ্যে গ্যাং ওয়ার?
highlightKey Highlights

কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরে একটি ওয়ালমার্ট স্টোরের বাইরে গুলিতে দুই ভারতীয় বংশোদ্ভূত নিহত হয়েছেন।


কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরে একটি ওয়ালমার্ট স্টোরের বাইরে গুলিতে দুই ভারতীয় বংশোদ্ভূত নিহত হয়েছেন। ১৫ নভেম্বর রাতের ঘটনায় প্রাণ হারিয়েছেন ডেল্টার বাসিন্দা গগনপ্রীত ওরফে গ্যারি রেহাল (২৩) ও সুখজিৎ কৌর (২৪)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। পুলিশের অনুমান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং সংগঠিত অপরাধচক্রের সঙ্গে যুক্ত। গুলির ঘটনার কিছুক্ষণ পর রাত পৌনে ১১টা নাগাদ কাছাকাছি একটি পোড়া গাড়ি মেলে; তদন্তকারীদের মতে, হামলাকারীরা ওই গাড়িতেই এসে প্রমাণ লোপাটে আগুন ধরিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, গগনপ্রীতের আগের অপরাধের রেকর্ড ছিল, তবে সুখজিতের পরিচিতি তুলনামূলক কম। গ্যাং শত্রুতার জেরেই এই হামলা কি না, তা খতিয়ে দেখছে ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File