OBC Amendment Bill | বিধানসভায় পেশ জোড়া ওবিসি আইন সংশোধনী বিল, বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের ‘ভুল শোধরাতে’পদক্ষেপ!

Monday, June 29 2026, 7:26 am
OBC Amendment Bill | বিধানসভায় পেশ জোড়া ওবিসি আইন সংশোধনী বিল, বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের ‘ভুল শোধরাতে’পদক্ষেপ!
highlightKey Highlights

বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের ‘ভুল শোধরাতে’ জোড়া ওবিসি আইন সংশোধনী বিল বিধানসভায় পেশ করলেন অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী গৌরীশংকর ঘোষ।


বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের ‘ভুল শোধরাতে’ জোড়া ওবিসি আইন সংশোধনী বিল বিধানসভায় পেশ করলেন অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী গৌরীশংকর ঘোষ। বিল দু’টি হল – ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস (আদার দ্যান SC অ্যান্ড ST) রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিস ইন সার্ভিসেস অ্যান্ড পোস্টস অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ এবং ‘পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন (সংশোধন) বিল, ২০২৬’। এই বিলে প্রস্তাব দেওয়া হয়েছে- ওবিসি সংরক্ষণের জন্য মোট ক্যাটেগরি ‘এ’-র আওতায় ৬৫টি জনগোষ্ঠী রয়েছে। তৃণমূল জমানায় তৈরি আইনে ক্যাটেগরি ‘বি’-তে রয়েছে ৭৮টি জনগোষ্ঠী। সেই তালিকা সম্বলিত তফশিল বা শিডিউল ওয়ান বাদ দিয়ে দেওয়া হয়েছে নতুন বিলে। পাশাপাশি অনগ্রসর কমিশনে কোনও গোষ্ঠীর নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার বিষয়ে আপত্তি জানানোর সুযোগ রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File