TVK | তামিলনাড়ুর দু’টি বিধানসভা আসনে জিতল টিভিকে–ই, অসম ও পুদুচেরিতে এনডিএ!
Saturday, October 10 2026, 9:35 am

Key Highlightsতামিলনাড়ুর দু’টি বিধানসভা আসনেই বড় ব্যবধানে জয়ী হয়ে ফের নজর কেড়েছে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের দল টিভিকে (TVK)।
শুক্রবার পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি এবং অসমে অনুষ্ঠিত বিভিন্ন বিধানসভা ও লোকসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। তামিলনাড়ুর দু’টি বিধানসভা আসনেই বড় ব্যবধানে জয়ী হয়ে ফের নজর কেড়েছে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের দল টিভিকে (TVK)। দলের পক্ষে বিজয়ী প্রার্থীরা হলেন পি সত্যভামা এবং মারগাথাম। বিজয় এই জয়কে জনগণের শক্তির জয় বলে অভিহিত করেছেন। অন্যদিকে, পুদুচেরির একটি আসনে জিতেছে এনডিএ শরিক এআইএনআরসি প্রার্থী অশোক আনন্দ। এছাড়া অসমে নগাঁও লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী দেবাশিস শর্মা। তিনি তাঁর নিকটতম প্রতিপক্ষের থেকে প্রায় দেড় লক্ষ ভোটে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন।


