Kolkata Metro | কলকাতা মেট্রোয় যুগান্তকারী অগ্রগতি, ভিক্টোরিয়ায় পৌঁছল টানেল বোরিং মেশিন ‘দুর্গা’!

Thursday, July 9 2026, 5:10 pm
Kolkata Metro | কলকাতা মেট্রোয় যুগান্তকারী অগ্রগতি, ভিক্টোরিয়ায় পৌঁছল টানেল বোরিং মেশিন ‘দুর্গা’!
highlightKey Highlights

ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছল টানেল বোরিং মেশিন ‘দুর্গা’।


ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছল টানেল বোরিং মেশিন ‘দুর্গা’। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, শুক্রবার সকালেই শুরু হবে কর্মযজ্ঞ। জানা গিয়েছে, জোকা-এসপ্ল্যানেড রুটে কাজ করছে টানেল বোরিং মেশিন ‘দুর্গা’ এবং ‘দিব্যা’। ৯০ মিটার লম্বা এবং ৬৫০ টন ওজনের টানেল বোরিং মেশিন ‘দুর্গা’। সেটি তৈরি হয়েছে চেন্নাইতে। খিদিরপুরে ভূপৃষ্ঠ থেকে ১৭ মিটার নিচে টানেল বোরিং মেশিনটি সুড়ঙ্গ খননের কাজ করছে। পার্ক স্ট্রিটের দিকে কাজ করছে ‘দুর্গা’। ‘দিব্যা’ জোকামুখী লাইনে কাজ করছে। ‘দুর্গা’ ও ‘দিব্যা’ নামে দুটি টিবিএম খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত ২.৬৫ কিলোমিটার দীর্ঘ যুগ্ম টিউব টানেল নির্মাণের কাজে নিয়োজিত হয়েছে। ‘দুর্গা’-র সুড়ঙ্গ খননের কাজ ২০২৬ সালের ডিসেম্বর মাসে এবং ‘দিব্যা’-র ব্রেকথ্রু ২০২৭ সালের মার্চ মাসে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File