Tulu Mondal | খোঁড়া হলো টুলুর শ্বশুরবাড়ির বাথরুম! তন্ন তন্ন করে লুকানো সম্পত্তির খোঁজ এসটিএফ

Wednesday, August 5 2026, 4:24 pm
Tulu Mondal | খোঁড়া হলো টুলুর শ্বশুরবাড়ির বাথরুম! তন্ন তন্ন করে লুকানো সম্পত্তির খোঁজ এসটিএফ
highlightKey Highlights

কয়েকদিন ধরে টুলু মণ্ডলের বিপুল সম্পত্তি, আয়ের উৎস এবং বেআইনি আর্থিক লেনদেনের সূত্র খুঁজে বের করতে একের পর এক অভিযান চালাচ্ছে জেলা পুলিশ।


পলাতক বীরভূমের 'পাথর সম্রাট' টুলু মন্ডল। ইতিমধ্যেই তাঁর প্রায় ১৪৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা, যার মধ্যে রয়েছে ২৪২টি গাড়ি ও ৩০০ বিঘা জমি। বুধবার সকালে বোলপুরের এসডিপিও অর্পিত আর পারেখের নেতৃত্বে এসটিএফ ও বীরভূম পুলিশের বিশেষ দল প্রথমে টুলুর খুড়শ্বশুরের ছেলে মহম্মদ নজরুল ইসলামের বাড়িতে পৌঁছায়। আলমারি, খাটের তলা, ড্রয়ার-সহ বাড়ির বিভিন্ন অংশ খুঁটিয়ে পরীক্ষা করা হয়। মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয় জলের ট্যাঙ্ক, বাথরুম, চিলেকোঠা-সহ বাড়ির বিভিন্ন অংশ। এমনকি বাথরুমের মেঝে ভেঙেও তল্লাশি চালানো হয়। লুকোনো সম্পত্তির খোঁজে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য সংগ্রহেরও চেষ্টা করেন তদন্তকারীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File