Tulu Mondal Case | কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেলেন 'পাথর সম্রাট' টুলু মণ্ডল! রাজ্যকে কী নির্দেশ আদালতের?

Friday, November 20 2026, 2:05 pm
Tulu Mondal Case | কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেলেন 'পাথর সম্রাট' টুলু মণ্ডল! রাজ্যকে কী নির্দেশ আদালতের?
highlightKey Highlights

কলকাতা হাইকোর্টে টুলু মণ্ডলের এফআইআর খারিজের শুনানি ২৬ নভেম্বর পর্যন্ত পিছিয়ে গেল। তাঁকে তিন সপ্তাহের অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দেওয়া হয়েছে।


ব্রেকিং নিউজ! ফের পিছিয়ে গেলো বীরভূমের পাথর সম্রাট টুলু মন্ডলের এফআইআর খারিজের দাবিতে মামলার শুনানি। এদিন কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র অনুপস্থিত। তাই এই মুহূর্তে মামলার শুনানি গ্রহণ করা সম্ভব নয়। আদালত কিছুটা সময় বরাদ্দ করুক। আগামী ২৬ নভেম্বর মামলার শুনানি গ্রহণ করা হবে বলে জানিয়ে দেন বিচারপতি। এদিন টুলুর আইনজীবী জানান, লুক আউট নোটিসের বিষয়ে রাজ্য কর্তৃপক্ষের কাছে কোনও তথ্য নেই। বিচারপতি কৃষ্ণা রাও রাজ্যকে জানিয়েছে, টুলু মণ্ডলের বিরুদ্ধে কোনও লুক আউট নোটিশ থাকলে অবিলম্বে তা আদালতকে জানাতে হবে। উল্লেখ্য, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে দেশে ফিরেছেন টুলু। তিন সপ্তাহের রক্ষাকবচ দেওয়া হয়েছে তাকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File