Tulu Mondal | সুপ্রিম কোর্টে সাময়িক রক্ষাকবচ পেলো ‘পলাতক' টুলু, পাথর ব্যবসায়ীকে ১৭ নভেম্বরের মধ্যে ফেরার নির্দেশ
Wednesday, November 4 2026, 6:35 am

Key Highlightsআদালত জানায়, ১৭ নভেম্বরের মধ্যে কলকাতায় ফিরতে হবে টুলু মণ্ডলকে। যে দিন তিনি কলকাতায় নামবেন, সে দিন থেকে তিন সপ্তাহের জন্য বহাল থাকবে রক্ষাকবচ।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে সুরক্ষা কবচের আবেদন জানান ‘পলাতক’ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আইনজীবী। আদালতে টুলুর হয়ে তাঁর আইনজীবী বলেন, ‘আমি দেশের সব থেকে বড় অপরাধী নই। আমাকে দু’সপ্তাহের জন্য রক্ষাকবচ দেওয়া হোক। আমি দেশে আসব, যেখানে হাজিরা দিতে বলবেন, আমি হাজিরা দেবো। তার পরে আরও দু’ তিন সপ্তাহের জন্য রক্ষাকবচ বহাল রাখা হোক।’ বুধবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। বিচারপতিদের পর্যবেক্ষণ, ১৭ নভেম্বরের মধ্যে কলকাতায় ফিরতে হবে টুলু মণ্ডলকে। যে দিন তিনি কলকাতায় নামবেন, সে দিন থেকে তিন সপ্তাহের জন্য বহাল থাকবে রক্ষাকবচ।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- গ্রেফতার
- শীর্ষ আদালত
- সুপ্রিম কোর্ট
- পশ্চিমবঙ্গ


