Tulu Mondal | সবথেকে বেশি ট্যাক্স দিতেন ‘পাথর সম্রাট’ টুলু মন্ডল, টাকার পরিমাণ জেনে চোখ কপালে তদন্তকারীদের

Sunday, August 2 2026, 4:29 pm
Tulu Mondal | সবথেকে বেশি ট্যাক্স দিতেন ‘পাথর সম্রাট’ টুলু মন্ডল, টাকার পরিমাণ জেনে চোখ কপালে তদন্তকারীদের
highlightKey Highlights

তাঁর নামে থাকা তিনটি কোম্পানি এক অর্থবর্ষে আয়কর দিয়েছে ৪০ কোটি টাকা। ঘনিষ্ঠদের দাবি, গত ৫ বছরে ২০০ কোটি টাকারও বেশি আয়কর দিয়েছেন টুলু মণ্ডল।


কোটি কোটি টাকার জালিয়াতি এবং সোনা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত পাথর খাদানের কারবারি টুলু ওরফে নিজাবুদ্দিন মণ্ডল এখনও পলাতক। তদন্তে নেমে তাঁর বিপুল বেআইনি সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। সামনে এসেছে তাঁর সংস্থার আয়কর দেওয়ার হিসেবও। সূত্রের খবর, মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের ২০২৪-২৫ অর্থবর্ষে আয় ছিল ৪৩ কোটি ২০ লক্ষ ৮৮ হাজার ১৭০ টাকা। ওই অর্থবর্ষে আয়কর দিয়েছিল ১১ কোটি ৫২ লক্ষ ৭৩ হাজার ১১ টাকা। টুলুর এই সংস্থার ২০২৫-২৬ অর্থবর্ষে আয় ছিল ৫৭ কোটি ৭১ লক্ষ ৫৫ হাজার ৪৬০ টাকা। আয়কর দিয়েছে ১৫ কোটি ৮৯ লক্ষ ৮৬ হাজার ৯২২ টাকা। টুলুর স্ত্রী ফিরোজা বেগমের ২০২৫-২৬ অর্থবর্ষে আয় ছিল ৪ কোটি ৩২ লক্ষ ৪৭ হাজার ৭২০ টাকা। আয়কর দিয়েছেন ১ কোটি ৭১ লক্ষ ১ হাজার ৫৭৮ টাকা। সংখ্যাটা সামনে আসতেই চোখ কপালে তদন্তকারীদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File