POK | উত্তাল পাকিস্তান অধিকৃত কাশ্মীর, পাহাড় থেকে নেমে কোয়েট্টায় হানা TTPর, মৃত একাধিক!

Monday, July 6 2026, 1:27 pm
POK | উত্তাল পাকিস্তান অধিকৃত কাশ্মীর, পাহাড় থেকে নেমে কোয়েট্টায় হানা TTPর, মৃত একাধিক!
highlightKey Highlights

পাকিস্তানের কোয়েট্টার প্রান্তরের হান্না উরাক নামের এলাকার কিল্লি বাবরিতে এক হামলা চালিয়েছে টিটিপি।


প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল পাকিস্তান অধিকৃত কাশ্মীর। ইতিমধ্যে সেখানের প্রতিবাদীরা ইতিমধ্যেই ভারতের সহায়তা চেয়ে সুর চড়িয়েছে। এরই মাঝে পাকিস্তানের কোয়েট্টার প্রান্তরের হান্না উরাক নামের এলাকার কিল্লি বাবরিতে এক হামলা চালিয়েছে টিটিপি। ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। ৯ জন আহত হয়েছেন। এই হান্না উরাক এলাকার কিছু দূরেই রয়েছে পাকিস্তানের সেনার ক্যান্টমেন্ট। সেখানে রয়েছে পাক সেনার একাধিক ফ্রন্টিয়ার কর্পসের চেক পয়েন্ট, নজরদারি সম্পর্কিত ঘাঁটি। জানা যাচ্ছে, যে এলাকায় ওই হামলা ঘটেছে, তার আশপাশের এলাকা জুড়ে রয়েছে পাহাড়। আর সেই পাহাড় থেকে হামলাকারীরা নেমে এসেই এলাকায় গুলি চালাতে শুরু করে। এলাকার স্থানীয়দের টার্গেট করেই এই হামলা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File