Earthquake in Japan | জাপানে ভূমিকম্পের পরই জারি সুনামি সতর্কতা, ভূকম্পের মাত্রা রিখটার স্কেলে ৭.৪!
Monday, April 20 2026, 10:03 am

Key Highlightsসোমবার স্থানীয় সময় বিকেল ৪টে ৫৩ মিনিটের দিকে জাপানের উত্তর পূর্বে তোহোকু অঞ্চলে জোরালো কম্পন অনুভূত হয়।
জোরালো ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান! রয়টার্স সূত্রে খবর, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টে ৫৩ মিনিটের দিকে জাপানের উত্তর পূর্বে তোহোকু অঞ্চলে জোরালো কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সানরিকু উপকূলের কাছে। কম্পনটি এতটাই শক্তিশালী ছিল যে, উত্তর-পূর্ব জাপানের বিস্তীর্ণ তা অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। ভূমিকম্পের পরপরই Japan Meteorological Agency সুনামির সতর্কতা জারি করে জানিয়েছে যে, ভূমিকম্পের জেরে উপকূলে প্রায় ৩ মিটার পর্যন্ত উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে। ইওয়াতে ও হোক্কাইডো অঞ্চলে ঝুঁকি বেশি রয়েছে বলে খবর।
- Related topics -
- আন্তর্জাতিক
- জাপান
- ভূমিকম্প
- ভূমিকম্প
- সুনামি


