Ram Mandir | রাম মন্দিরে অনুদান চুরি বিতর্কে ইস্তফা ট্রাস্ট সচিব চম্পত রাইয়ের, পুলিশের হাতে গ্রেফতার ৮!
Friday, June 26 2026, 9:44 am

Key Highlightsঅযোধ্যার রাম মন্দিরে অনুদান দুর্নীতি কাণ্ডে আট জনকে গ্রেফতারের পরেই নয়া মোড়।
অযোধ্যার রাম মন্দিরে অনুদান দুর্নীতি কাণ্ডে আট জনকে গ্রেফতারের পরেই নয়া মোড়। আচমকাই ইস্তফা ট্রাস্ট সচিব চম্পত রাইয়ের। ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর মূল দায়িত্বে ছিলেন তিনিই। রাম মন্দিরের চম্পত রাইয়ের সঙ্গে ইস্তফা দিয়েছেন ট্রাস্টের সদস্য অনিল মিশ্রাও। ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর দিকে কারচুপির অভিযোগ উঠতেই, নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করলেন চম্পত রাইয়ের। যদিও এখনও পর্যন্ত চম্পত রায়ের বিরুদ্ধে সরাসরি ফৌজদারি অভিযোগ দায়ের হয়নি, তবু তদন্তের স্বচ্ছতা বজায় রাখা এবং প্রতিষ্ঠানকে বিতর্কের বাইরে রাখার যুক্তিতে তিনি সরে দাঁড়িয়েছেন।


