Trump-Zelenskyy | রাশিয়ার তেল শোধনাগারে হামলায় ইউক্রেনকে সতর্ক করলেন ট্রাম্প!
Monday, September 14 2026, 6:00 am

Key Highlightsরুশ-ইউক্রেন যুদ্ধের আবহে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে রাশিয়ার তেল শোধনাগারে হামলা চালাতে নিষেধ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রুশ-ইউক্রেন যুদ্ধের আবহে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে রাশিয়ার তেল শোধনাগারে হামলা চালাতে নিষেধ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ড সফরে গিয়ে ট্রাম্প সাফ জানান, জ্বালানি পরিকাঠামোয় হামলার কারণে ডিজেলের মারাত্মক ঘাটতি দেখা দিচ্ছে, যা বিশ্বজুড়ে জ্বালানি সংকট বাড়িয়ে তুলছে। ইউক্রেনীয় হামলায় রাশিয়ার নিজস্ব শোধনাগারগুলি ক্ষতিগ্রস্ত হওয়ায় সম্প্রতি ভারত থেকে রেকর্ড পরিমাণ জ্বালানি আমদানি করতে বাধ্য হয়েছে মস্কো। বিশ্বজুড়ে তেলের সংকট আরও তীব্র হওয়া এড়াতে এবং মধ্যপ্রাচ্যের চরম পরিস্থিতির মাঝে চাপ কমাতে ইউক্রেনকে এই ধরণের হামলা বন্ধ করার বার্তা দিয়েছেন ট্রাম্প। এর ফলে ইউরোপীয় রাজনীতিতে ট্রাম্পের ভূমিকা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- রাশিয়া
- ইউক্রেন
- জেলেনস্কি


