Russian Oil | ট্রাম্পের ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি, তাও জুলাইয়ে ‘বন্ধু’ রাশিয়ার কাছ থেকে রেকর্ড তেল আমদানি ভারতের!

Tuesday, August 4 2026, 2:45 am
Russian Oil | ট্রাম্পের ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি, তাও জুলাইয়ে ‘বন্ধু’ রাশিয়ার কাছ থেকে রেকর্ড তেল আমদানি ভারতের!
highlightKey Highlights

জুলাইয়ে ‘বন্ধু’ রাশিয়ার কাছ থেকে রেকর্ড তেল আমদানি করল নয়াদিল্লি।


কোনও দেশ রাশিয়ার তেল কিনলে তার উপর চাপবে ১০০ শতাংশ শুল্ক,রুশ তেলের গ্রাহকদের শিক্ষা দিতে মার্কিন সেনেটে পাশ হয়েছে এমন নয়া বিল। আমেরিকার এই পদক্ষেপের জেরে বিপাকে পড়তে চলেছে ভারত। কিন্তু তা সত্ত্বেও জুলাইয়ে ‘বন্ধু’ রাশিয়ার কাছ থেকে রেকর্ড তেল আমদানি করল নয়াদিল্লি। পণ্য-বাজার বিশ্লেষক সংস্থা ‘কেপলার’-এর তথ্য অনুযায়ী, জুলাইয়ে রাশিয়া থেকে দৈনিক ২.৭৮ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত। জুন মাসের তুলনায় এই আমদানির পরিমাণ ১.৫ শতাংশ বেশি। পরিসংখ্যান বলছে, জুলাইয়ে ভারত যে অপরিশোধিত তেল আমদানি করেছে, তার অর্ধেকেরও বেশি এসেছে মস্কো থেকে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত ভারতের? আসলে মার্কিন সেনেটে রুশ তেল নিয়ে যে বিল পাশ হয়েছে, তা এখনও আইনে পরিণত হয়নি। সেটা হতে এখনও অনেকটা দেরি রয়েছে। তাই আপাতত নয়াদিল্লির উপর মার্কিন শুল্কের কোনও আশঙ্কা নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File