Trump-Russia | ভারতীয় পণ্যের উপর ১০০% শুল্ক আরোপ! রাশিয়ার বিরুদ্ধে বিল স্বাক্ষর ট্রাম্পের

Saturday, September 19 2026, 6:14 am
Trump-Russia | ভারতীয় পণ্যের উপর ১০০% শুল্ক আরোপ! রাশিয়ার বিরুদ্ধে বিল স্বাক্ষর ট্রাম্পের
highlightKey Highlights

রাশিয়ার তেল-গ্যাস কেনা বন্ধ না করলে এ বার ‘বন্ধু’ ভারতের উপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক চাপাতে পারে আমেরিকা বলে জানানো হয়েছিল।


ভারতীয় পণ্যের উপর ১০০ শতাংশ ট্যারিফ আরোপ করা হতে পারে, হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রাতে, ‘লিন্ডসে ও.গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া এবং ইরান অ্যাক্ট অফ ২০২৬’ (Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026) বিলে সই করে সেই রাস্তা খোলা রাখলেন ট্রাম্প। কংগ্রেসের অনুমোদন পাওয়ার পরপরই বিলে স্বাক্ষর করলেন ডোনাল্ড ট্রাম্প। যে সব দেশ বিপুল পরিমাণে রুশ তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখবে, তাদের উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রশাসনের হাতে থাকবে। এই পদক্ষেপের ফলে ভারতও এই ট্যারিফের আওতায় আসতে পারে। আওতায় আসতে পারে চিন-ও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File