Iran-Trump | শান্তি চুক্তি নিয়ে অসন্তুষ্ট, ইরানকে ‘নরকে পাঠিয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের!

Saturday, May 2 2026, 3:12 am
Iran-Trump | শান্তি চুক্তি নিয়ে অসন্তুষ্ট, ইরানকে ‘নরকে পাঠিয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের!
highlightKey Highlights

ইরানের সর্বশেষ প্রস্তাবের ঠিক কোন বিষয়টি তিনি গ্রহণ করতে পারছেন না, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।


বৃহস্পতিবার মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে আমেরিকার সঙ্গে শান্তি আলোচনার জন্য নতুন প্রস্তাব পাঠিয়েছিল তেহরান। শুক্রবারের আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি এই সর্বশেষ প্রস্তাবে সন্তুষ্ট নন। শুক্রবার হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইরান একটি চুক্তি করতে চায়। কিন্তু আমি এতে সন্তুষ্ট নই। ইরান কিছু পদক্ষেপ করেছে, তবে তারা শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারবে কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই।’ চুক্তি ব্যর্থ হলে ইরানকে ‘নরকে পাঠিয়ে দেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File