Donald Trump | মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনও হামলা নয়, ঘোষণা ট্রাম্পের!

Friday, October 9 2026, 12:25 pm
Donald Trump | মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনও হামলা নয়, ঘোষণা ট্রাম্পের!
highlightKey Highlights

ইরানকে ঘিরে যুদ্ধকালীন তৎপরতা ও বিপুল সেনা মোতায়েন করা হলেও আপাতত তেহরানের ওপর বড় ধরনের হামলার কোনো পরিকল্পনা নেই।


ইরানকে ঘিরে যুদ্ধকালীন তৎপরতা ও বিপুল সেনা মোতায়েন করা হলেও আপাতত তেহরানের ওপর বড় ধরনের হামলার কোনো পরিকল্পনা নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক বার্তায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, আগামী মাসে আমেরিকায় ‘মিডটার্ম ইলেকশন’ বা মধ্যবর্তী নির্বাচন রয়েছে। ফলে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ইরানে মার্কিন বাহিনী কোনও সামরিক অভিযান চালাবে না। একই সঙ্গে ট্রাম্প স্পষ্ট করেছেন যে, ইরানের ওপর বর্তমান অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা পূর্ণমাত্রায় বজায় থাকবে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের বিষয়ে আমেরিকার নীতি কঠোর রয়েছে। এর আগে যুযুধান দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছলেও নির্বাচনের আগে এই সাময়িক স্বস্তির ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File