Trinamool Bhavan | “আমরাই তৃণমূল, এটাই আমাদের কার্যালয়”- শুক্রের সন্ধ্যায় তৃণমূল ভবনের ‘দখল’ নিল ঋতব্রত শিবির

Friday, July 3 2026, 2:30 pm
Trinamool Bhavan | “আমরাই তৃণমূল, এটাই আমাদের কার্যালয়”- শুক্রের সন্ধ্যায় তৃণমূল ভবনের ‘দখল’ নিল ঋতব্রত শিবির
highlightKey Highlights

শুক্রবার সন্ধ্যায় ইএম বাইপাসের ধারের ওই অফিসে গিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা। বাড়ির মালিকদের সঙ্গে চুক্তিপত্র হয়ে গিয়েছে।


রাজ্যে পালাবদলের পর দুভাগ হয়েছে তৃণমূল শিবির। তৃণমূল কংগ্রেসের প্রতীক ও দলীয় কোষাগার কাদের জিম্মায় থাকবে তা নিয়ে ধন্ধের মাঝেই নাটকীয় মোড়। গতকাল বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের সঙ্গে বৈঠক করেন ঋতব্রত-সহ অন্যান্যরা। শুক্রবার সন্ধ্যায় শহরে ফিরেই ইএম বাইপাসের ধারের তৃণমূল ভবনের দখল নিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা। কোষাধ্যক্ষ আখরুজ্জামান জানিয়েছেন, ইতিমধ্যেই বাড়ির মালিকদের সঙ্গে চুক্তিপত্র হয়ে গিয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, “আমরাই তৃণমূল, এটাই আমাদের কার্যালয়।” আগামী কাল, শনিবার থেকেই এই কার্যালয়ে কাজ শুরু হয়ে যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File