TMC | বিধানসভায় ধরনায় তৃণমূলের বিধায়করা, অনুপস্থিত প্রায় ৫০ জন বিধায়ক! অন্দরে ধরছে ফাটল?

Wednesday, May 20 2026, 9:56 am
TMC | বিধানসভায় ধরনায় তৃণমূলের বিধায়করা, অনুপস্থিত প্রায় ৫০ জন বিধায়ক! অন্দরে ধরছে ফাটল?
highlightKey Highlights

আন্দোলনে অংশ নেন কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নেতা। তবে এই কর্মসূচিতে দলের বহু বিধায়ক অনুপস্থিত ছিলেন। সূত্রের খবর, প্রায় ৫০ জন বিধায়ক এই ধরনায় যোগ দেননি।


বিধানসভা নির্বাচনে হারের পর দলের অন্দরেই ক্ষোভ তৈরি হচ্ছিল বলে সূত্রের দাবি। এবার বুধবার সেই চিত্রই দেখা গেল প্রকাশ্যে। বুধবার সকালে ভোট-পরবর্তী হিংসা এবং হকার উচ্ছেদের প্রতিবাদে বিধানসভা চত্বরে ধরনায় বসেন তৃণমূল বিধায়করা। আন্দোলনে অংশ নেন কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নেতা। তবে এই কর্মসূচিতে দলের বহু বিধায়ক অনুপস্থিত ছিলেন। সূত্রের খবর, প্রায় ৫০ জন বিধায়ক এই ধরনায় যোগ দেননি। ফলে তৃণমূলের অন্দরে ফাটল আরও চওড়া হচ্ছে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File