Kunal Ghosh | মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আক্রান্ত কুণাল ঘোষ! 'ডিম' খেলেন তৃণমূল বিধায়ক!
Monday, June 15 2026, 1:36 pm

Key Highlightsপ্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ।
এবার 'ডিম থেরাপি'র স্বাদ পেলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। সাড়ে ছ’টা নাগাদ সেখান থেকে বেরোন তিনি। এরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আচমকা চন্দন নামে এক যুবক তাঁর মাথা লক্ষ্য করে ডিম ছোড়েন। ঘটনাস্থলে দাঁড়িয়ে বলেন, “অনেক অত্যাচার করেছে। এটা ওনার প্রাপ্য ছিল।” এরপরই এলাকা ছাড়েন যুবক। এদিকে এপ্রসঙ্গে কুণাল বলেন, “আমি দাঁড়িয়ে ছিলাম। হাতের কাছে পেয়ে ডিম মেরে পালিয়েছে। এক মাঘে শীত যাবে না।” কুণালের আরও অভিযোগ, “প্রাক্তন মুখ্যমন্ত্রী জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। তাঁর বাড়ির ১০ মিটারের মধ্যে এই ঘটনা, তাহলে নিরাপত্তা কোথায়।”
- Related topics -
- শহর কলকাতা
- রাজনীতি
- রাজনৈতিক
- তৃণমূল কংগ্রেস
- কুনাল ঘোষ
- কালীঘাট


