TMC Councillor Bappaditya | তোলাবাজির অভিযোগ, গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত
Sunday, June 7 2026, 5:45 am

Key Highlightsকলকাতার পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন দাপুটে বাপ্পাদিত্য। তাঁর বিরুদ্ধে পাটুলির ঝিলপাড় এলাকার দোকান থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে।
রাজ্যে পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতা নেত্রীরা গ্রেফতার হচ্ছে। এবার পুলিশের জালে কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। তাঁর বিরুদ্ধে তোলাবাজি এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মানুষকে ভয় দেখানো, মারধোর থেকে শুরু করে পাটুলির ঝিলপাড় এলাকার ব্যবসায়ীদের থেকে লক্ষ লক্ষ টাকা তোলা নেওয়া হয়েছে। ভোট পরবর্তী হিংসাতেও নাম জড়িয়েছে এই কাউন্সিলারের। শনিবার রাত ১০টা নাগাদ বাপ্পাদিত্যর বাড়িতে যায় পুলিশ। থানায় এনে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
- Related topics -
- শহর কলকাতা
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- তৃণমূল কাউন্সিলার
- টিএমসি
- কলকাতা পৌরসভা
- গ্রেফতার
- তোলাবাজি
- দুর্নীতি


