Calcutta HC | ৮০০ তৃণমূল কর্মী গ্রেপ্তারির আশঙ্কা! মামলায় হাই কোর্টে ধাক্কা কমিশনের

Wednesday, April 22 2026, 3:40 pm
Calcutta HC | ৮০০ তৃণমূল কর্মী গ্রেপ্তারির আশঙ্কা! মামলায় হাই কোর্টে ধাক্কা কমিশনের
highlightKey Highlights

গোটা রাজ্য থেকে ৮০০ দলীয় নেতা এবং কর্মীকে গ্রেপ্তারের আশঙ্কা করে সোমবার সকালেই কলকাতা হাইকোর্টে মামলা করে তৃণমূল কংগ্রেস।


বিধানসভা নির্বাচন নিয়ে রাজ্যে তরজা তুঙ্গে। সূত্রের খবর, সোমবার সকালেই কলকাতা হাইকোর্টে মামলা করে তৃণমূল কংগ্রেস। তাঁদের আশঙ্কা ছিল গোটা রাজ্য থেকে ৮০০ দলীয় নেতা এবং কর্মীকে গ্রেপ্তার করতে চাইছে কমিশন। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ কমিশনের এই সিদ্ধান্তের উপরে স্থগিতাদেশ দিয়েছে। কলকাতা হাইকোর্টের এই রায়ের পরই স্বস্তিতে তৃণমূল। তাঁরা জানিয়েছে কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে আইনানুগ ভাবে আদালতে মোকাবিলা করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File