Train Update | সাময়িক রদ-বদল, বুধে ট্রেন চলবেনা বেশ কটি স্টেশনে, একনজরে গোটা তালিকা

Key Highlightsআগামী ১ জুলাই রেললাইনের রক্ষণাবেক্ষণের জেরে হলদিয়া লাইনের বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
রেললাইন রক্ষনাবেক্ষনের জেরে আজ ১লা জুলাই হলদিয়া লাইনের বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ৩৮০৫১ হাওড়া–হলদিয়া লোকাল: ট্রেনটি হলদিয়া পর্যন্ত না গিয়ে দুর্গাচক স্টেশনে যাত্রা শেষ করবে। ৩৮০৫৩ হাওড়া–হলদিয়া লোকাল: এই ট্রেনটিও হলদিয়ার পরিবর্তে দুর্গাচক পর্যন্তই যাবে। ২২৩৩০ আসানসোল–হলদিয়া এক্সপ্রেস: এই এক্সপ্রেস ট্রেনটি হলদিয়া না গিয়ে দুর্গাচক স্টেশনে যাত্রা শেষ করবে। ৩৮০৫২ হলদিয়া–হাওড়া লোকাল: ট্রেনটি হলদিয়ার বদলে দুর্গাচক স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। ৩৮০৫৪ হলদিয়া–পাঁশকুড়া লোকাল: এই লোকালটি হলদিয়া থেকে ছাড়বে না, এটি দুর্গাচক স্টেশন থেকে যাত্রা শুরু করবে। ৩৮০৫৬ হলদিয়া–হাওড়া লোকাল: এই ট্রেনটিও হলদিয়ার পরিবর্তে দুর্গাচক স্টেশন থেকেই ছাড়বে। ২২৩২৯ হলদিয়া–আসানসোল এক্সপ্রেস: এই এক্সপ্রেস ট্রেনটি তমলুক স্টেশন থেকে আসানসোলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।


