Sealdah-Bongaon | থমকে গিয়েছে বনগাঁ-শিয়ালদহ আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা!
Monday, March 30 2026, 5:33 am

Key Highlightsকার্যত থমকে গিয়েছে বনগাঁ-শিয়ালদহ আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল।
সপ্তাহের প্রথম দিনেই ট্রেন যাত্রীদের ভোগান্তি। কার্যত থমকে গিয়েছে বনগাঁ-শিয়ালদহ আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল। শেষ খবর পাওয়া পর্যন্ত, ৮টা ৩২-এর বনগাঁ লোকাল এখনও ঠাকুরনগর স্টেশনে আটকে রয়েছে। সূত্রে খবর, গোবরডাঙা স্টেশনে পয়েন্ট বিকলে বিপত্তির কারণে বনগাঁ থেকে শিয়ালদহর দিকে আসা ট্রেনগুলি আটকে গিয়েছে ঠাকুরনগর, চাঁদপাড়া স্টেশনে। এদিকে, শিয়ালদহ থেকে বনগাঁ যাওয়ার ট্রেনগুলিও বিভিন্ন স্টেশনে থমকে গিয়েছে। শিয়ালদহ থেকেও বনগাঁগামী ট্রেনগুলি ছাড়তে দেরি হয়েছে। আপাতত ধীর গতিতে চলছে শিয়ালদহ-বনগাঁ লাইনের সব ট্রেন।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ট্রেন
- ভারতীয় রেল
- শিয়ালদহ
- বনগাঁ


