Train Service | হাওড়া ডিভিশনে ট্রাফিক ব্লক, বাতিল একাধিক ট্রেন! ৫ ঘণ্টা দেরিতে ছাড়বে ইন্টারসিটি

Key Highlightsহাওড়া ডিভিশনে পাওয়ার ও ট্র্যাফিক ব্লকের জন্য ২৮ নভেম্বর, শনিবার ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
হাওড়া ডিভিশনে ব্যান্ডেল-কাটোয়া শাখায় কাটোয়া ও দাঁইহাট স্টেশনের মধ্যে সাবওয়ে নির্মাণের জন্য, কাটোয়া-পাটুলি শাখার আপ ও ডাউন উভয় লাইনে ২৮ নভেম্বর ৬ ঘণ্টার (সকাল ৯টা ২০ থেকে বিকেল ৪টে ২০ পর্যন্ত) জন্য পাওয়ার ও ট্র্যাফিক ব্লক থাকবে। ঐদিন ওই শাখায় একাধিক ট্রেন বাতিলের সম্ভাবনা রয়েছে। কোন কোন ট্রেন বাতিল: ৩৭৯১৩, ৩৭৯১৫, ৩৭৯১৭ হাওড়া-কাটোয়া লোকাল, ৩৭৭৪৭, ৩৭৭৪৯, ৩৭৭৫১ ব্যান্ডেল-কাটোয়া লোকাল, ৩১১১১ শিয়ালদহ-কাটোয়া লোকাল, ৩৭৯২২, ৩৭৯২৪, ৩৭৯২৬ কাটোয়া-হাওড়া লোকাল, ৩৭৭৪৪, ৩৭৭৪৬, ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকাল, ৩১১১২ কাটোয়া-শিয়ালদহ লোকাল। ১৩৪৬৬ মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস (ভায়া আজিমগঞ্জ) ৫ ঘণ্টার জন্য রিশিডিউল হয়ে মালদা টাউন থেকে সকাল ১১টা ৫ মিনিটে ছাড়বে। ১৩৪৬৫ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস (ভায়া আজিমগঞ্জ) ৫ ঘণ্টার জন্য রিশিডিউল হয়ে হাওড়া স্টেশন থেকে সন্ধে ৭টায় ছাড়বে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- ট্রেন
- দূরপাল্লার ট্রেন
- স্পেশাল ট্রেন বাতিল
- লোকাল ট্রেন
- ট্রেন বাতিল
- স্থানীয় ট্রেন পরিষেবা
- ২০০ লোকাল ট্রেন
- ট্র্যাফিক


