Train Fire | ভোররাতে প্যাসেঞ্জার ট্রেনে অগ্নিকান্ড, পুড়ে ছাই তিনটি বগি, চাঞ্চল্য বিহারে

Monday, August 3 2026, 5:43 am
Train Fire | ভোররাতে প্যাসেঞ্জার ট্রেনে অগ্নিকান্ড, পুড়ে ছাই তিনটি বগি, চাঞ্চল্য বিহারে
highlightKey Highlights

সোমবার ভোর ৩টে ২৫ মিনিটে বিহারের সহর্সা জেলার সিমরি বখতিয়ারপুর স্টেশনে। জানা গিয়েছে, সমস্তিপুর-সহর্সা প্যাসেঞ্জার ট্রেন ২ নম্বর প্ল্যাটফর্মে ঢুকে দাঁড়িয়েছিল।


ভোররাতে প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বিহারে। সোমবার ঘটনাটি ঘটেছে বিহারের সহর্সা জেলার সিমরি বখতিয়ারপুর স্টেশনে। সোমবার ভোর ৩টে ২৫ মিনিটে সমস্তিপুর-সহর্সা প্যাসেঞ্জার ট্রেন ২ নম্বর প্ল্যাটফর্মে ঢুকে দাঁড়িয়েছিল। আচমকাই ট্রেনের মাঝখানের ইঞ্জিনটি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। নিমেষে দাউ দাউ করে তিনটি বগিতে আগুন ধরে যায়। সেসময় যাত্রীদের বেশিরভাগই ঘুমিয়ে ছিলেন। আগুন লাগতেই ট্রেনের কর্মীরা ছুটে এসে যাত্রীদের বাইরে বের করে নিয়ে আসেন। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ এবং দমকল। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে পাঁচটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। ঘটনার তদন্ত করছে পুলিশ এবং রেল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File