Train Cancel | ২৫ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর বাতিল থাকবে ৯০ ট্রেন, ঘুরপথে চলবে আরও ৮টি

Key Highlightsআগামী ২৫ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দিনে মোট ৯০টি ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি ৮টি ট্রেনকে ঘুরপথে চালানো হবে এবং ৫টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে।
দক্ষিণ পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের ঝাড়সুগুড়া প্যাসেঞ্জার ইয়ার্ডের পুনর্গঠনের কাজ চলছে। ফলে আগামী ২৫ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত মোট ৯০টি ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি ৮টি ট্রেনকে ঘুরপথে চালানো হবে এবং ৫টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে। কোন কোন ট্রেন বাতিল? ১) ৬৮০৩১/৬৮০৩২ ঝাড়সুগুড়া–সম্বলপুর– ঝাড়সুগুড়া মেমু: ২৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর। ২) ৬৮০৩৩/৬৮০৩৪ ঝাড়সুগুড়া–সম্বলপুর–ঝাড়সুগুড়া মেমু: ২৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর। ৩) ৬৮৮৬১ গোন্ডিয়া–ঝাড়সুগুড়া মেমু: ২৬ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর। ৪) ৬৮৮৬২ ঝাড়সুগুড়া–গোন্ডিয়া মেমু: ২৭ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর। ৫) ৬৮০২৯/৬৮০৩০ রাউরকেলা–ঝাড়সুগুড়া–রাউরকেলা মেমু: ২৭ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর। ৬) ১৮১৭৫ হাতিয়া–ঝাড়সুগুড়া এক্সপ্রেস: ২৬ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর। ৭) ১৮১৭৬ ঝাড়সুগুড়া–হাতিয়া এক্সপ্রেস: ২৭ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর। ৮) ১৮১০৯/১৮১১০ টাটানগর–এনএসসিবি ইতওয়ারি–টাটানগর এক্সপ্রেস: ২৯ নভেম্বর এবং ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর। ৯) ১৮১২৫/১৮১২৬ রাউরকেলা–পুরী–রাউরকেলা এক্সপ্রেস: ২৯ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর। বাতিল হয়েছে একাধিক দুরন্ত, মেল ও দূরপাল্লার এক্সপ্রেস।
- Related topics -
- শহর কলকাতা
- ট্রেন
- দূরপাল্লার ট্রেন
- লোকাল ট্রেন
- ট্রেন অবরোধ
- ২০০ লোকাল ট্রেন
- স্থানীয় ট্রেন পরিষেবা
- ট্রেন বাতিল
- স্পেশাল ট্রেন বাতিল
- হাওড়া
- পুনে


