Train Accident | সাতসকালে অসমে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! লাইনচুত্য ৭টি বগি, আহত একাধিক
Wednesday, November 11 2026, 3:23 am

Key Highlightsঅসম থেকে কলকাতার উদ্দেশে রওনা হওয়া সাইরং এক্সপ্রেস দুর্ঘটনার কবলে। ইঞ্জিন-সহ রেলের সাতটি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে বলে খবর।
অসমে লাইনচ্যুত হল কলকাতা-সাইরং এক্সপ্রেস। বুধবার সকাল সাতটা নাগাদ অসমের ডিগারুতে এক্সপ্রেস ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হয়ে কামরাগুলি হেলে পড়ে। রেল সূত্রে জানা গিয়েছে, লাইন পরিবর্তনের সময়ে নিয়ন্ত্রণ হারায় এক্সপ্রেস ট্রেনটি। গুয়াহাটি থেকে ৩০ কিমি দূরে দিগারুর কাছে ঘটেছে দুর্ঘটনাটি। খবর পেয়েই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা উদ্ধারকাজে হাত লাগান। সূত্রের খবর, এই ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছেন। আহতদের হাসপালে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই। রেলের পদস্থ কর্তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। কীভাবে দুর্ঘটনা ঘটল, রেলের তরফে তা খতিয়ে দেখা হচ্ছে।
- Related topics -
- দেশ
- ট্রেন
- লোকাল ট্রেন
- স্পেশাল ট্রেন বাতিল
- ট্রেন লাইনচ্যুত
- এক্সিডেন্ট
- ট্রেন দুর্ঘটনা
- রেলওয়ে বোর্ড
- রেল মন্ত্রক
- ভারতীয় রেল
- রেলওয়ে অফিসার
- রেলভবন
- রেল পরিষেবা
- রেলওয়ে
- অসম


