TRAI | স্মার্ট টিভিতে লাইভ টিভি দেখেন? লাইভ টিভি ও FAST পরিষেবার জন্য নতুন নিয়ম আনছে ট্রাই!

Friday, October 30 2026, 5:30 pm
TRAI | স্মার্ট টিভিতে লাইভ টিভি দেখেন? লাইভ টিভি ও FAST পরিষেবার জন্য নতুন নিয়ম আনছে ট্রাই!
highlightKey Highlights

ইন্টারনেটের মাধ্যমে লাইভ টিভি ও ফ্রি অ্যাডস সাপোর্টেড স্ট্রিমিং টেলিভিশন (FAST) পরিষেবা আরও নিয়ন্ত্রিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই (TRAI)।


ইন্টারনেটের মাধ্যমে লাইভ টিভি ও ফ্রি অ্যাডস সাপোর্টেড স্ট্রিমিং টেলিভিশন (FAST) পরিষেবা আরও নিয়ন্ত্রিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই (TRAI)। নতুন প্রস্তাব অনুযায়ী, ইন্টারনেটভিত্তিক লাইভ টিভি অ্যাপগুলির জন্য ‘এএলটিডি’ (ALTD) নামে আলাদা বিভাগ তৈরির সুপারিশ করা হয়েছে। এই পরিষেবা চালুর জন্য অ্যাপ পরিচালনাকারী সংস্থাকে লাইসেন্স ফি ও নামমাত্র এন্ট্রি ফি দিয়ে অনুমোদন নিতে হবে। পাশাপাশি, স্মার্ট টিভি নির্মাতা ও অপারেটিং সিস্টেম প্রদানকারীদের শুধু তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অনুমোদিত অ্যাপগুলিই ডিভাইসে রাখার ব্যবস্থা করতে হবে। গ্রাহক সুরক্ষার কথা মাথায় রেখে পরিষেবায় কোনো সমস্যা হলে তার সমাধানের নির্দিষ্ট দায়িত্বও সংশ্লিষ্ট অ্যাপ সংস্থাকেই নিতে হবে। ২০২৫ সালের ডিসেম্বর থেকে শুরু হওয়া পর্যালোচনার পর এই নতুন রূপরেখা চূড়ান্ত করেছে ট্রাই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File