Tourism Summit | শহরে বসতে চলেছে 'পর্যটন ইনভেস্টরস সামিট'! পর্যটন শিল্পে ১০০ কোটির বেশি বিনিয়োগের আশা
Friday, September 25 2026, 4:28 pm

Key Highlightsদেশ-বিদেশের বিনিয়োগকারীরা পর্যটন সম্মেলনে অংশ নেবেন। জানা গিয়েছে, অন্তত তিনজন বিদেশি বিনিয়োগকারীও এই সম্মেলনে অংশ নিতে পারেন।
বিশ্ব পর্যটন দিবসের প্রাক্কালে শহরে বসতে চলেছে বড় আকারের পর্যটন ইনভেস্টরস সামিট। আগামী ২৭ সেপ্টেম্বর কলকাতার তাজ বেঙ্গলের ‘দ্য বেঙ্গল ক্রিস্টাল রুম’-এ এই সামিটের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতর। সূত্রের খবর, অন্তত তিনজন বিদেশি বিনিয়োগকারী এই সম্মেলনে অংশ নিতে পারেন। পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন, পর্যটন ক্ষেত্রকে আগামী দিনে রাজ্যের রাজস্ব আয় এবং কর্মসংস্থান সৃষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে গড়ে চলার চেষ্টা চলছে। পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের কথায়, "আমাদের ভিশন—‘সম্ভাবনা থেকে বিনিয়োগ, এবং বিনিয়োগ থেকে কর্মসংস্থান’। ২৭ সেপ্টেম্বরের সম্মেলনকে কার্যত ‘ইনভেস্টমেন্ট ডে সামিট’ হিসেবে পালন করবে পর্যটন দফতর।
- Related topics -
- শহর কলকাতা
- পর্যটন কেন্দ্র
- tourism
- সাংবাদিক বৈঠক


