Toto Restriction | জাতীয় সড়কে সম্পূর্ণ নিষিদ্ধ টোটো! মধ্যমগ্রাম-বারাসাতে নোটিস ট্রাফিক পুলিশের

Wednesday, July 1 2026, 4:18 am
Toto Restriction | জাতীয় সড়কে সম্পূর্ণ নিষিদ্ধ টোটো! মধ্যমগ্রাম-বারাসাতে নোটিস ট্রাফিক পুলিশের
highlightKey Highlights

মধ্যমগ্রাম এবং বারাসাত এই দুই শহরে জাতীয় এবং রাজ্য সড়কে আগামী এক সপ্তাহের মধ্যেই বন্ধ হচ্ছে টোটো চলাচল।


মধ্যমগ্রাম এবং বারাসাত এই দুই শহরে জাতীয় এবং রাজ্য সড়কে আগামী এক সপ্তাহের মধ্যেই বন্ধ হচ্ছে টোটো চলাচল। মঙ্গলবার বৈঠকে বসেন বারাসত পুলিশ জেলার পুলিশ এবং ট্র্যাফিক পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। উচ্চ পর্যায়ের বৈঠকে অতিরিক্ত জেলাশাসক, এসডিও, পুলিশ সুপার–সহ ডিএসপি ট্র্যাফিকের কর্তাও ছিলেন। বৈঠক শেষে বারাসত পুলিশ জেলার ডিএসপি ট্র্যাফিক নীহার রঞ্জন রায় বলেন, ‘বৈঠকেই জাতীয় এবং রাজ্য সড়কে টোটো চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত হয়েছে। বারাসত এবং মধ্যমগ্রাম শহর ধরে এটা প্রথম কার্যকর করা হচ্ছে। আগামী সপ্তাহ থেকে বারাসত এবং মধ্যমগ্রাম শহরের উপর দিয়ে যাওয়া জাতীয়, রাজ্য সড়কে টোটো চলাচল বন্ধ করা হবে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File