Tollywood | টলিউডের অস্থিরতা মেটাতে হাল ধরলেন রুদ্রনীল ও রূপা-সহ ৪ বিধায়ক!
Wednesday, May 13 2026, 4:05 pm

Key Highlightsরাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর ইন্ডাস্ট্রিতে ঝামেলা বন্ধ করতে তথা সমস্যা মেটাতে দায়িত্ব পেলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী ও হিরণ চট্টোপাধ্যায়।
বিগত কয়েক বছর ধরে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরের কোন্দলে ভুক্তভোগী টলিউড। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসতেই ইন্ডাস্ট্রির দায়িত্ব গেলো নতুন হাতে। এবার টলিউডের দায়িত্ব পেলেন চারজন জয়ী বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী ও হিরণ চট্টোপাধ্যায়। ফোনে রুদ্রনীল ঘোষকে যোগাযোগ করলে তিনি বললেন, ‘যাঁরা রোজ ঝামেলা করতেন এতগুলো বছর ধরে, সেটা অভ্যাসে পরিণত হয়েছে। ঝামেলা পাকিয়ে পাকিয়ে বাংলা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সর্বনাশ করে দিয়েছে।...আবার কয়েকদিনের অরাজকতার পরিবেশ যাতে না তৈরি করতে পারেন, ভুল বোঝাতে না পারেন তাই পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
- Related topics -
- বিনোদন
- রাজনৈতিক
- বিজেপি
- বিজেপি প্রার্থী
- বিজেপি নেত্রী
- বিজেপি কর্মী
- বিজেপি সাংসদ
- টলিউড
- রুপা গাঙ্গুলি
- রুদ্রনীল ঘোষ
- সিনেমাা


