Tollygunge illegal construction | টালিগঞ্জের ‘বেআইনি’ নির্মাণ ভাঙার ওপর ৩০ দিনের অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্ট!
Sunday, August 23 2026, 5:25 pm

Key Highlightsরবিবার ছুটির দিনে এক বিশেষ বেঞ্চে শুনানি শেষে বিচারপতি রাজা বসুচৌধুরী নির্দেশ দেন, আগামী ৩০ দিন পুরসভার দেওয়া ভাঙার নোটিস কার্যকর করা যাবে না।
শহরজুড়ে বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর প্রশাসন। এবার টালিগঞ্জের এক বেআইনি নির্মাণ ভাঙার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্ট। টালিগঞ্জের ৫১/১এ এবং ৫১/১বি, সতীশ মুখার্জি রোডের একটি বাড়িকে ভাঙতে রবিবার সকালে বিশাল পুলিশবাহিনী ও বুলডোজার নিয়ে হাজির হয় কলকাতা পুরসভা। ঘটনাস্থলে স্থানীয় অধিবাসীদের সঙ্গে পুলিশ ও পুরকর্মীদের তুমুল বচসা শুরু হয়। হাই কোর্টের দ্বারস্থ হন এলাকার বাসিন্দা অনিতা দাস। রবিবার ছুটির দিনে এক বিশেষ বেঞ্চে বিচারপতি রাজা বসুচৌধুরী নির্দেশ দেন, আগামী ৩০ দিন পুরসভার দেওয়া ভাঙার নোটিস কার্যকর করা যাবে না।
- Related topics -
- শহর কলকাতা
- টালিগঞ্জ
- বেআইনি নির্মাণ
- কলকাতা পুরসভা
- কলকাতা পৌরসভা
- কলকাতা কর্পোরেশন
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট


