WB নির্বাচন ২০২৬TMC84BJP203LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Key Highlightsটোকিয়োয় অলিম্পিক্স হওয়া নিয়ে জল্পনা চলছে। এর মাঝেই হঠাৎ আয়োজনের দৌড়ে চলে এল আমেরিকার শহর ফ্লোরিডা। সরকারি ভাবে চিঠি লিখে তারা জানিয়েছে, একান্তই টোকিয়া এই প্রতিযোগিতা আয়োজন করতে না পারলে তারা তৈরি। অলিম্পিক্সের প্রস্তুতি বহু বছর আগে থেকে শুরু হয়। আগামী ২৩ জুলাই থেকে শুরু টোকিয়ো অলিম্পিক্স। এই অল্প সময়ে কী করে এত বড় মাপের প্রতিযোগিতা আয়োজনের কথা ভাবছে ফ্লোরিডা, তা নিয়ে জল্পনা দেখা দিয়েছে। আমেরিকাতে যেখানে করোনাভাইরাসের প্রকোপ সবথেকে বেশি, সেখানকার এক শহরে অলিম্পিক্স আয়োজন করা কতটা সমীচীন তা নিয়েও প্রশ্ন উঠেছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- অলিম্পিক
- ফ্লোরিডা



