Mamata Banerjee | তৃণমূলের প্রতীক বিবাদে স্বস্তিতে কালীঘাট পক্ষ, উপনির্বাচনে জোড়াফুল মমতারই!
Sunday, September 13 2026, 9:50 am

Key Highlightsআসন্ন রেজিনগর ও নন্দীগ্রামের উপনির্বাচনে ‘জোড়াফুল’ প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের দখলেই থাকার সম্ভাবনা জোরালো হচ্ছে।
তৃণমূলের দলীয় প্রতীক বিবাদে প্রাথমিক স্বস্তিতে কালীঘাট শিবির। আসন্ন রেজিনগর ও নন্দীগ্রামের উপনির্বাচনে ‘জোড়াফুল’ প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের দখলেই থাকার সম্ভাবনা জোরালো হচ্ছে। শনিবার দুই পক্ষের বক্তব্য শোনার পর ঋতব্রত শিবিরের জমা দেওয়া নথির ভিত্তিতে ১৬ ও ১৭ সেপ্টেম্বর ফের কালীঘাট শিবিরকে তলব করেছে নির্বাচন কমিশন। যেহেতু ১৬ সেপ্টেম্বর উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, তাই কমিশন তার আগে কোনও অন্তর্বর্তী নির্দেশ না দেওয়ায় বর্তমান স্থিতাবস্থা বজায় থাকছে। এর ফলে ২০২৬ বিধানসভা নির্বাচনের মতো উপনির্বাচনেও দলীয় প্রতীক বরাদ্দের অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকছে বলে দাবি করেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কালীঘাট শিবিরের মতে, আইনি ও সাংবিধানিকভাবে ২০২৭ সাল পর্যন্ত মমতাই দলের সর্বময় চেয়ারপার্সন।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- মমতা ব্যানার্জী


