Mamata Banerjee | ভবানীপুর কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ, হাইকোর্টে হাজির তৃণমূল সুপ্রিমো মমতা!
Tuesday, June 16 2026, 10:21 am

Key Highlightsকুণাল ঘোষ ও দোলা সেনকে সঙ্গে নিয়ে হাইকোর্টে হাজির প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কুণাল ঘোষ ও দোলা সেনকে সঙ্গে নিয়ে হাইকোর্টে হাজির প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের ফল প্রকাশের পর ভোট পরবর্তী অশান্তির মামলায় সওয়াল করতে হাইকোর্টে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর এবার গেলেন ফলাফল নিয়ে মামলা করতে। জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা করতেই এদিন আদালতে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। উল্লেখ্য, ২০২৬-এ ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৫ হাজার ভোটের মার্জিনে পরাজিত হন তিনি। ওই কেন্দ্র থেকেই ১৫,১০৫ ভোটের ব্যবধানে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হন শুভেন্দু অধিকারী। সেই ফলাফলকে চ্যালেঞ্জ করেই এদিন মামলা করেছেন। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- মমতা ব্যানার্জী
- ভবানীপুর
- শুভেন্দু অধিকারী
- কলকাতা হাইকোর্ট


