TMC | প্রার্থী তালিকায় কোয়েল মল্লিক থেকে বাবুল সুপ্রিয়! নির্বাচনের আগে বড়ো চমক ঘাসফুল শিবিরের

Friday, February 27 2026, 5:16 pm
TMC | প্রার্থী তালিকায় কোয়েল মল্লিক থেকে বাবুল সুপ্রিয়! নির্বাচনের আগে বড়ো চমক ঘাসফুল শিবিরের
highlightKey Highlights

তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক প্রাক্তন পুলিশকর্তা রাজীব কুমার এবং অভিনেত্রী কোয়েল মল্লিক।


গ্ল্যামার থেকে আদালতের অলিগলি, রাজ্যসভা নির্বাচনের আগে প্রার্থী তালিকায় মাস্টারস্ট্রোক তৃণমূল কংগ্রেসের। এবারের নির্বাচনে নতুন চার প্রার্থীর নাম ঘোষণা করল ঘাসফুল শিবির। সাংসদ পদের জন্যে তৃণমূলের হয়ে এবারে ভোটে দাঁড়াচ্ছেন প্রাক্তন পুলিশকর্তা রাজীব কুমার এবং অভিনেত্রী কোয়েল মল্লিক। এবারের বিশেষ চমক টলিউডের অন্যতম সফল অভিনেত্রী কোয়েলকে প্রার্থী করে বড় চমক দিয়েছে তৃণমূল। এ ছাড়াও প্রার্থী হিসেবে রয়েছেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File