TMC MP Resigns | একের পর এক ইস্তফা ঘাসফুল শিবিরে, সুখেন্দু-সুস্মিতার পর রাজ্যসভা থেকে পদত্যাগ প্রকাশচিক বরাইকের
Thursday, June 11 2026, 6:14 am

Key Highlightsবৃহস্পতিবারই নিজের ইস্তফাপত্র রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দিয়েছেন চা বলয়ের ওই নেতা।
চা বলয়ও হাতছাড়া ঘাসফুল শিবিরের। বুধবার ইস্তফা দিয়েছেন সুস্মিতা দেব। দল ছেড়েছেন সুখেন্দুশেখর রায়ও। এবার রাজ্যসভার সাংসদ পদ সহ তৃণমূল দলের সদস্যপদ ছাড়লেন প্রকাশচিক বরাইক। বৃহস্পতিবারই নিজের ইস্তফাপত্র রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি। ইস্তফা দিয়েই সাফ বলে দিলেন, “আগামী দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা নির্দেশ দেবেন, সেইমতো কাজ করব।” সরাসরি বিজেপিতে যোগদানের জল্পনায় আলিপুরদুয়ারের ওই আদিবাসী নেতা জানালেন, “আগামী দিনে কী হবে সেটা সময় বলবে।”
- Related topics -
- রাজ্য
- রাজনৈতিক
- রাজনৈতিক দল
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- পদত্যাগ
- ইস্তফা পত্র
- পশ্চিমবঙ্গ
- মমতা ব্যানার্জী


