Nayna Bandyopadhyay | সুদীপ বন্দ্যোপাধ্যায় কোথায়? 'দিল্লি চলে যান'- সুদীপের কথা উঠতেই রেগে লাল নয়না

Wednesday, July 22 2026, 5:09 am
Nayna Bandyopadhyay | সুদীপ বন্দ্যোপাধ্যায় কোথায়? 'দিল্লি চলে যান'- সুদীপের কথা উঠতেই রেগে লাল নয়না
highlightKey Highlights

সংবাদমাধ্যমের প্রশ্নে রেগে গেলেন সাংসদ-পত্নী তথা চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। রীতিমতো রাগত স্বরে বললেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা জানতে গেলে দিল্লি চলে যান।


গতকাল কালীঘাট তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে ছিলেন নয়না বন্দোপাধ্যায়। মঞ্চ থেকে নেমে আসার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন তিনি। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন উঠতে রেগে গিয়ে নয়না বলেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব আমি নিয়ে বসে নেই। ঠিক আছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে হলে দিল্লি চলো। দিল্লিতে গিয়ে জিজ্ঞাসা করো। আমি তাঁর দায়িত্ব নিয়ে বসে নেই।” উল্লেখ্য, NCPI-এ যোগ দিয়ে এনডিএ-র শরিক হয়েছেন সুদীপ বন্দোপাধ্যায়। কিন্তু স্ত্রী নয়না বন্দোপাধ্যায় রয়ে গিয়েছেন কালীঘাট বন্দ্যোপাধ্যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File