TMC Leader Arrested | আগাছায় ভরা জমির ভেতরে অস্ত্র 'চাষ'! কাঠগড়ায় জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তৃণমূল নেতা
Friday, May 29 2026, 4:00 pm

Key Highlightsশুক্রবার শক্তিনগরের কানাপুকুর এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি দোনালা বন্দুক ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করল গোবরডাঙা থানার পুলিশ।
শুক্রবার মছলন্দপুরে এক তৃণমূল নেতার জমিতে তল্লাশি চালিয়ে একাধিক বন্দুক ও কার্তুজ বাজেয়াপ্ত করল পুলিশ। ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজির অভিযোগে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ মছলন্দপুরের তৃণমূল নেতা অজিত সাহা ও তাঁর ভাই সুজিত সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন ধৃতদের সঙ্গে নিয়ে শক্তিনগরের কানাপুকুর এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি দোনালা বন্দুক ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করল গোবরডাঙা থানার পুলিশ। সূত্রের খবর, ধৃত সুজিত সাহার জমির একটি অংশে খোঁড়াখুঁড়ি শুরু হতেই মাটির নিচে পোঁতা কালো প্লাস্টিকের প্যাকেটের জড়ানো অস্ত্রের সন্ধান মেলে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূলের পার্টি অফিস
- বারাসাত
- বনগাঁ
- গ্রেফতার
- অস্ত্র উদ্ধার
- অস্ত্র পাচার


