TMC Kolkata Rally | মমতাকে মিছিলের অনুমতি দিলো হাইকোর্ট, তবে মানতে হবে একাধিক শর্ত
Tuesday, July 7 2026, 3:42 pm

Key Highlights৮ জুলাই কলকাতায় কালীঘাট তৃণমূল কংগ্রেসের একটি মিছিলের শর্ত সাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে সোমবার রাস্তায় নেমেছিলেন মমতা। কালীঘাটে নিজের বাসভবন থেকে বেরোতেই গলির মুখে তৃণমূলনেত্রীর মিছিল আটকে দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। এরপরেই মিছিলের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন তৃণমূল নেত্রী। অবশেষে ৮ জুলাই কলকাতায় কালীঘাট তৃণমূল কংগ্রেসের একটি মিছিলের শর্ত সাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। নির্দেশিকা অনুযায়ী, মিছিলটি বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয়ে হাজরা মোড়ে গিয়ে শেষ করতে হবে। দুপুর আড়াইটে থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত, অর্থাৎ দুই ঘণ্টার মধ্যে এই কর্মসূচি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। মিছিলে হাজার জনের বেশি অংশগ্রহণকারী থাকতে পারবেন না। রাস্তার একটি লেন বা ফ্ল্যাঙ্ক অবশ্যই যান চলাচলের জন্য সম্পূর্ণ খোলা রাখতে হবে।
- Related topics -
- রাজ্য
- রাজনৈতিক
- রাজনৈতিক দল
- রাজনৈতিক ঝামেলা
- টিএমসি
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল ছাত্র পরিষদ
- তৃণমূলের পার্টি অফিস
- তৃণমূল নেতা
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- মমতা ব্যানার্জী
- শহর কলকাতা
- কলকাতা হাইকোর্ট


