TMC Account Freeze | প্রায় ৪৪০ কোটি টাকা ! তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট ‘ফ্রিজ’, সাইবার সেলে চিঠি ব্যাঙ্কের

Friday, June 19 2026, 5:07 pm
TMC Account Freeze | প্রায় ৪৪০ কোটি টাকা ! তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট ‘ফ্রিজ’, সাইবার সেলে চিঠি ব্যাঙ্কের
highlightKey Highlights

দলের বিক্ষুব্ধ শিবিরের একাধিক বিধায়কের অভিযোগের ভিত্তিতে এবার তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল এইচডিএফসি ব্যাঙ্ক৷


আরও বিপাকে তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল এইচডিএফসি ব্যাঙ্ক। জানা গিয়েছে, ফ্রিজ হয়ে যাওয়া ওই তিনটি অ্যাকাউন্টে প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে। সূত্রের খবর, ১০ তৃণমূল বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, দিন কয়েক আগে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে এইচডিএফসি ব্যাঙ্ক-এর সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি লিখেছিলেন অরূপ বিশ্বাস। যদিও তৃণমূলের তরফে জানানো হয়, ৫ জুন শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। ফলে অরূপ বিশ্বাসের দাবি ধোপে টেকে নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File