Tmc Councilor death | দেবরাজ 'ঘনিষ্ঠ' তৃণমূল কাউন্সিলরের ঝুলন্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য দমদমে
Saturday, May 23 2026, 5:29 am

Key Highlightsবেশ কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন দক্ষিণ দমদম পুরসভার সঞ্জয় দাস। আচমকা শনিবার সকালে ঘর থেকে তাঁর দেহ উদ্ধার ঘিরে দানা বাধছে রহস্য।
দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দাস। তাঁর রহস্যমৃত্যু ঘিরে শনিবার চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শনিবার সকালে বাড়ি থেকে কাউন্সিলর সঞ্জয় দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন সঞ্জয়। ব্যারাকপুর সাংগঠনিক জেলার দাপুটে নেতা দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন তিনি। দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির পরেই সঞ্জয়ের মৃত্যু নিয়ে উঠছে প্রশ্ন।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- প্রয়াত তৃণমূল বিধায়ক
- দমদম
- দক্ষিণ দমদম
- অস্বাভাবিক মৃত্যু
- মৃত্যু


