TMC 21 July | ২১ জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে সভা নয়, জারি ১৬৩ ধারা! বড় ধাক্কা তৃণমূলের দুই গোষ্ঠীর!
Tuesday, June 30 2026, 11:30 am

Key Highlightsধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে বড় ধাক্কা তৃণমূলের দুই গোষ্ঠীর।
ধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে বড় ধাক্কা তৃণমূলের দুই গোষ্ঠীর। প্রতি বছর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ করে তৃণমূল। কিন্তু এ বার ভিক্টোরিয়া হাউসের সামনে আর কোনও জনসভা করা যাবে না। এমনটা জানিয়ে মঙ্গলবার কালীঘাট তৃণমূল ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ‘আসল’ তৃণমূলের আবেদন খারিজ করে দিল কলকাতা পুলিশ। জানা যাচ্ছে, পুলিশ কমিশনার অজয় নন্দা জানিয়েছেন, ওই চত্বরে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (যা ছিল ১৪৪ ধারা) জারি করা হয়েছে। ৬০ দিন এই ধারা বলবৎ থাকবে। তাই ২১ জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে শহিদ দিবস পালনের অনুমতি পাবে না কেউ। সূত্রের খবর, পুলিশের এই বার্তার পর বিকল্প স্থান খুঁজতে শুরু করেছে কালীঘাট তৃণমূল।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- ২১শে জুলাই
- কলকাতা পুলিশ


