Saokat Molla | ভাইরাল ‘শওকত তো মাছ চোর’ গান নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল প্রার্থী শওকত মোল্লা, নাম না করে নওশাদকে তোপ!

Friday, May 1 2026, 2:17 pm
Saokat Molla | ভাইরাল ‘শওকত তো মাছ চোর’ গান নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল প্রার্থী শওকত মোল্লা, নাম না করে নওশাদকে তোপ!
highlightKey Highlights

রাজ্যে ভোটযুদ্ধের শেষলগ্নে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘মাছ চোর, মাছ চোর, শওকত তো মাছ চোর’ গান। এবার এই গান নিয়ে মুখ খুললেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা।


রাজ্যে ভোটযুদ্ধের শেষলগ্নে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘মাছ চোর, মাছ চোর, শওকত তো মাছ চোর’ গান। এবার এই গান নিয়ে মুখ খুললেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। ঘাসফুল শিবিরের প্রার্থী বলেন, “নোংরামোর একটা সীমা থাকা উচিত। যারা এসব করেছে, সেটা তাদের নিচু মানসিকতার পরিচয়।” কে বা কারা এই গান বাঁধল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে তৃণমূলের দাবি, এই গানটি তৈরির নেপথ্যে রয়েছে আইএসএফ। আর সে কারণেই শওকত নাম না করে নওশাদ সিদ্দিকিকেও তোপ দেগে বলেন, “হতাশা থেকে আইএসএফ এমন বিশ্রী গান বেঁধেছে। এই গানের যোগ্য জবাব দেওয়া হবে আগামী ৪ মে ভোটের ফলাফল প্রকাশের পর।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File