Debasish Kumar | সাতসকালে বিধায়কের বাড়িতে ইডি হানা, আয়করের নজরে শাসক দলের প্রার্থী দেবাশীষ কুমার!
Friday, April 17 2026, 6:29 am

Key Highlightsরাসবিহারীর বিধায়ক এবং তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারের বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে হানা দিল আয়কর দপ্তর।
ভোটের প্রাক্কালে ফের শহর কলকাতায় ইডি হানা। সূত্রের খবর, আজ ভোর পাঁচটা নাগাদ রাসবিহারীর বিধায়ক এবং তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারের মনোহর পুকুরের বাড়িতে পৌঁছেছেন আয়কর আধিকারিকদের দল। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘেরাও করে চলছে তল্লাশি। IT এর অন্য দলটি হানা দিয়েছে তাঁর নির্বাচনী কার্যালয়ে। তৃণমূল কর্মী সমর্থকের দাবি, নিয়ম বিরুদ্ধ ভাবে কার্যালয়ে থাকা কর্মীদের নথিপত্র ঘাঁটছেন আয়কর বিভাগের আধিকারিকরা। এই তল্লাশি অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল রাজ্যসভার সাংসদ


