Pakistan | দু’ফোঁটা পোলিও টিকাকরণ ঘিরে কড়া নিরাপত্তা পাকিস্তানে, মোতায়েন ৮ হাজার পুলিশ!

Tuesday, November 3 2026, 3:24 pm
Pakistan | দু’ফোঁটা পোলিও টিকাকরণ ঘিরে কড়া নিরাপত্তা পাকিস্তানে, মোতায়েন ৮ হাজার পুলিশ!
highlightKey Highlights

শিশুদের দু’ফোঁটা পোলিও টিকা খাওয়ানোকে কেন্দ্র করে কার্যত যুদ্ধের প্রস্তুতি নিয়েছে পাকিস্তান।


শিশুদের দু’ফোঁটা পোলিও টিকা খাওয়ানোকে কেন্দ্র করে কার্যত যুদ্ধের প্রস্তুতি নিয়েছে পাকিস্তান। সোমবার থেকে শুরু হওয়া এই টিকাকরণ কর্মসূচি চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধুমাত্র করাচিতেই ৮ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। চলতি বছর পাকিস্তানে এখনও পর্যন্ত আটটি পোলিও সংক্রমণের খবর মিলেছে। অতীতে টিকাকরণ কর্মীদের ওপর জঙ্গি হামলা ও বহু স্বাস্থ্যকর্মীর মৃত্যুর ইতিহাস থাকায় প্রশাসন এবার চরম সতর্কতামূলক পদক্ষেপ করেছে। কট্টরপন্থীদের একাংশের অন্ধবিশ্বাস এবং জঙ্গিদের হুমকির জেরে পোলিও কর্মীদের নিরাপত্তা পাকিস্তানের দীর্ঘদিনের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File