Tibet Earthquake | তিব্বতে ফের ৭ মাত্রার ভয়ংকর ভূমিকম্প! নয়া বিপর্যয়ের আশঙ্কা বিজ্ঞানীদের

Thursday, October 22 2026, 3:45 pm
Tibet Earthquake | তিব্বতে ফের ৭ মাত্রার ভয়ংকর ভূমিকম্প! নয়া বিপর্যয়ের আশঙ্কা বিজ্ঞানীদের
highlightKey Highlights

মাস কয়েক আগে নেপালে হড়পা বান ও ভূমিধসের ঘটনায় তিব্বত পাহাড়ে ভূমিকম্পের যোগসূত্রের কথা বলেছিলেন বিজ্ঞানীদের একাংশ। নতুন করে ভয়াল কম্পনে শঙ্কিত বিশেষজ্ঞরা।


একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত তিব্বত। ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ওই অঞ্চলে। চিনের আর্থকুয়েক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভারতীয় সময় রাত ৮ বেজে ৩ মিনিটে (স্থানীয় সময় ১০টা বেজে ৩৩ মিনিটে) কেঁপে উঠেছে তিব্বত এবং চিনের সংলগ্ন অঞ্চল। উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল উত্তর তিব্বতের নাগকু অঞ্চলের একটি উচ্চ পার্বত্য কাউন্টিতে। তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত এটি। নতুন করে ভয়াল কম্পনে শঙ্কিত বিজ্ঞানীদের একাংশ। নেপালে হড়পা বান ও ভূমিধসের ঘটনায় তিব্বত পাহাড়ের যোগসূত্র থাকতে পারে এই আশঙ্কাই করছেন তাঁরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File