Thunderstorm Alert | ধেয়ে আসছে কালবৈশাখী, কলকাতা সহ দক্ষিণবঙ্গে রাতভর চলবে বৃষ্টির তান্ডব
Saturday, March 28 2026, 2:20 pm

Key Highlightsশনিবার দক্ষিণবঙ্গের ছয় জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সম্ভাবনা।
শনিতে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া এই ছয় জেলাতে আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনাতে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সব জেলাতে।
- Related topics -
- আবহাওয়া
- শহর কলকাতা
- রাজ্য
- ভয়ঙ্কর ঝড়
- ঘূর্ণিঝড়
- বৃষ্টিপাত
- শিলাবৃষ্টি
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর


