CJP | দিল্লিতে পৌঁছনো মাত্রই আটক সিজেপি-র তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা!

Key Highlightsদিল্লিতে পৌঁছনো মাত্রই আটক হলেন সিজেপি-র তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। এর আগেই ইউটিউবার ধ্রুব রাঠি এবং সিজেপি-র নেত্রী রত্না সিংকে আটক করেছে পুলিশ।
দিল্লিতে পৌঁছনো মাত্রই আটক হলেন সিজেপি-র তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। এর আগেই ইউটিউবার ধ্রুব রাঠি এবং সিজেপি-র নেত্রী রত্না সিংকে আটক করেছে পুলিশ। মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) 'যন্তর মন্তর ২.০' কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি শুরু হয়েছে। শনিবারের এই প্রতিবাদ শুরুর আগেই গত রাতে অন্তত এক হাজার জনকে আটক করেছে দিল্লি পুলিশ। পাশাপাশি, সকালেও আরও শতাধিক বিক্ষোভকারীকে পাকড়াও করা হয়েছে। রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে ২২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ২৩ হাজার সশস্ত্র পুলিশ জওয়ান মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যন্তর মন্তর ও ইন্ডিয়া গেট সংলগ্ন এলাকা ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে এবং ৩৫টি রাস্তায় কড়া পাহারা বসানো হয়েছে। এছাড়া দিল্লির সীমানায় বিক্ষোভকারীদের আটকে দেওয়ার পাশাপাশি রাজধানী অভিমুখে প্রায় ৩০০টি ট্রেন বাতিল করা হয়েছে। ইন্টারনেট পরিষেবাও সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- ককরোচ জনতা পার্টি’
- নয়াদিল্লি


